ডাক

 



দুর্জয় মরুভূমি লাফিয়ে লাফিয়ে এলাম

মাতৃগর্ভ থেকে,

করবী ঝড়ে । আমার দিকে চেয়ে দস্যুর

লালচোখ

অজস্র খড়কুটো । দু'পাশে কাঁটা মাছের

মুণ্ড


এই প্রথম পৃথিবী আমায় উৎসর্গ করল-

রক্তনদী,

লাল জবা । আমি প্রণাম সেরে উঠে পড়লাম

নৌকায়


পাশে ঝাউবনের ঘেরা চিরমুগ্ধ গ্রাম

অর্ধস্বরে ভেসে আসছে নারীর ডাক


কে যে ডাকে পিছু ফিরে বারবার..

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন