ঈশ্বর ও প্রেমিকার সংলাপ



– ‘সে যদি তোমাকে ভালোবেসে অশান্তি'তে মারে?’

ভাগ্য দোষে মরে যাবো তবে


— ‘সে যদি তোমাকে রোজ করে অপমান?’

শোকেতে, আমি শোকেতে খানখান


— ‘সে যদি তোমাকে রোজ করে গালাবালি?’

বাথরুমে বসে বসে কেঁদে নেবো খালি


— ‘কাঁদবে?– আচ্ছা, ঠক ঠক করে ওঠে যদি বাথরুমের দরজার?’

মুছতে মুছতে জল ধুয়ে নেবো চোখের পাতা


— ‘যদি পাতা জুড়ে ব্লক রাখে সোশ্যাল মিডিয়া তোকে?’

কী আর করব? কবিতায় লিখব ওকেই


বলো কী বলব, আদালত, কিছু বলবে কি এরপরও?

— ‘যাও, আজীবন তুমি আশীষের, আর আশীষ তোমার অভাব ভোগ করো!’

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন