গাছ

 


ঠাকুমা আর ঠাকুরদা মিলে বাড়ি উঠোনে

একটি গাছ পুঁতে গেছে দীর্ঘকাল আগে


এখন গাছটা পাহাড়ের মতো বড় হয়ে

ফলফুল ডাল পালায় দীর্ঘ বিস্তার করেছে


আমি আর ভাই মিলে সকালের ঘ্রাণ থেকে

আমাদের সমস্ত প্রয়োজনী তুলেনিই


শেকড় টুকু বাদে । জানি শেকড় কেটে নিলে

আমরা সর্বহারা হয়ে পড়বো


হঠাত্ একদিন দেখি

দিনের পর দিন রোদের প্রখর তাপে


দাঁড়িয়ে থেকে থেকে গাছটার ভিতরে ফুটে উঠছে

 প্যারালাইসিস বাবার প্রতিচ্ছবি

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন