শিরোনামহীন শব্দ গুলো

 




এইরকমই মেঘলা দিনে মৃত্যু হবে আমার ।সারাদিন ধরে তুমুল

বৃষ্টি হবে সেদিন । গাছে গাছে প্রচুর হাওয়া বইবে ঝড় উঠবে

বুকে বেহিসেবি । সমস্ত সুখ দুঃখ মিলে কুয়াশায় ঢাকবে এ জীবন 

দোয়েল ফিঙ্গে বা ঝিঁঝিঁ পোকার ডাক আসবে না

 আমার 

কানের কাছে । এঘর থেকে সেঘর সমস্ত দরজা গুলো বন্দ করবো ভয়ে ভয়ে 

তবু । হু হু করে বাতাসে বয়ে আসবে মৃত্যুর ধ্বংস শিখা

বুকে ভিতর জমে থাকা । ঘন্টার ধ্বনি বেজে উঠবে 

"কেমন আছো তুমি"

দাবানলের চাপা পড়া । আগুন দাউদাউ করে জ্বলে উঠবে

মনের ভিতর । জমা অভিমানের সমস্ত পাতা গুলো পুড়ে

ছাই হবে । অথচ আমার হারানো কিছুই নেই শুধুই তোমার সাথে কাটানো

স্মৃতি ছাড়া । এক নিমেষে মনে হবে নদী সমুদ্রের জন্য মানুষ মানুষের জন্য 

অন্ধকার রাতের জন্য । আর তুমি আমার কবিতার জন্য উথাল পাথাল টেউ

উৎসর্গ বুদ্ধদেব হালদারকে






একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন