প্রশ্নমালা

 



ধরে নাও তুমি ওপাড়ার মেয়েটি

অসহায়, অচ্ছুত, কালো ..

সারা জীবন ঠকে এসেছো

বিশ্বাস করে করে ...

এখন সে ভয় পেয়েছে, হারিয়ে গেছে সবি

হঠাৎ তুমি উপস্থিত হলে তার দরজায়

আর তোমার দুঃখের নীল নদ ভাসিয়ে দিলে

মেয়েটির বেদনার ভিতর ...

সেই সুযোগ খুঁজে নিলে মুক্তো ঝিনুক ..

তারপরেও কি সবার মতোই তাকে

দুঃখের নদে ভাসিয়ে যাবে ??

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন