প্রত্যাশা

   

পুরুলিয়া প্রত্যন্ত গ্রামে যে ফ্যাকাশে অন্ধকারে

প্রতিটি শিশুর চোখের পাতা ভারী হয়ে উঠেছে

যোগাযোগহীন পাশাপাশি বাড়ির ছাদ

মরচে পড়া লাঙ্গল, ধান চাষের জমি, আবাদের গান


শূন্যতায় ভেসে বেড়াচ্ছে


হাঁড়িতে ভাত না থাকা ভারাক্রান্ত বাবার হৃদয়

বাইরে থাকা ছেলের অপেক্ষায় শাড়ির আঁচল ভিজিয়ে ফেলছে মা


সে পথের রাঙা ধূলোর প্রতিটি ধূলিকণায়

বেজে ওঠুক আনন্দের বাউল গান

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন