তিন অক্ষরে শব্দ
জী
ব
ন
উত্তপ্ত গরল ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে
আর গলায় ঝুলে পড়ছে-
দুর্ভাগ্য গাছের ফুলের কুঁড়ি ..
ভুল শুধরে নেওয়ার সংকোচ শুধু
ফিরে তাকানো লজ্জা
অসহ্য মুন্ডহীন করতলের ভয়ে
অন্ধকারে ঘুমিয়ে পড়েছে জীবন ..
জী
ব
ন
শব্দটি আসলে
বই এর কভার পেজ, তাকে অনুভব করার আগেই সব শেষ হয়ে যায় ..
Tags:
জীবন
বিষয়ক
