সংগ্রহ করা ব্যর্থতা

 




আজ থেকে কয়েকটা যুগ আমি তোমার ভিতরেই বাসা বাঁধবো

যেমনটা পদ্ম ফুল, জল আর পাঁকের সম্পর্ক বাঁধে


যেখানে আকাশের বজ্রপাত মাটিকে দংশন করতে পারবে না ঠিকই

তবে কিছু হিংসুটে মানুষ দুমড়ে মুচড়ে যাবে সুন্দর পাতা গুলো


তারপর


ডাক্তার এসে ইঞ্জেকশন দিয়ে বলবে এখন একটু বিশ্রাম

কিছু দিন পর দুর্বল শরীর মাসকাবারির চিন্তায় থাকবে 


জানি এসব কথা কোনো দিনও জানতে পারবে না তুমি 

বা তোমার কান অব্দি কোনদিনও পৌঁছাবে না


তবু লিখছি হাড় হিমশীতে

দারুণ ক্ষুধায় চোখ ঝাপসার কিছু সংগ্রহ করা ব্যর্থতা

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন