অপেক্ষা








 চিঠি এসেছে নীল খামে

নীলাঞ্জনা তোমার নামে ।


এলোমেলো সব ভাবনা,

বেড়ে ওঠে পুরোনো যন্ত্রণা ।


প্রতি নিত্য কিছু ভাঙে,গড়ে

পুরোনো কথা আঁকড়ে ধরে ।


ভেঙে স্বপ্নের সংসার

দিয়েছিলে উপহার ।


প্রতি রাত, প্রতি ক্ষন একা

মনে পড়ে সেই মিথ্যা কথা ।


তোমার প্রেমের বিনিময়ে

দিয়েছি প্রতিদান ।


দেবতার আসনে ছিলে সম্মানে

মন্দিরটা ভেঙে দিলে অজ্ঞানে ।


আবার কি আমার মৃত্যু চাস??

তবে ওই যন্ত্রণা আবার দিয়ে যাস!

আমি তোমার দিকে চেয়েরব,

সেই নামে আবার ডাকবো।

তোমার প্রেমের গন্ধ খুঁজবো,

তবে কি? পুরোনো দিনগুলো ফিরবে॥

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন