তুই কি ঝর্ণার ধারা
যে অশ্রু হয়ে বয়ে যায়
তুই কি আমার স্বপ্ন,
যা আব্ছা আলো'তে অসম্পূর্ণ
তুই কি আমার প্রতিচ্ছবি,
যা'কে আঁকতে গিয়ে হারিয়ে ফেলি
তুই কি আমার কবিতা
যা'কে হৃদয়ের ক্যানভাসে লিখে য়ায
তুই কি আমার মন
যে অল্প আঘাতে চোখ মুছে
তুই কি আমার ভাবনা,
যা বুকে আছে দুই আনা
তুই কি আমার গল্প,
যা অন্তরে রয়েছে অল্প ।
Tags:
কে জানে কে তুই তুই!
