ঘুমের ঘোরের কথা



হাজার বছর রাত জাগা ঘুমের ভিতর

ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম এবং দুচারটে মশা

কানের কাছে ভ্যাঁ ভ্যাঁ করে উড়ে যাচ্ছে আর আমার মতোই কেউ এসে আমার কানে কানে বলছে

পৃথিবীর অধিকাংশ মানুষ এখন কবি হয়ে ওঠেছে

ঠিক এইভাবে সংলাপ শুরু হতেই দারুণ আনন্দে উত্তেজিত হয়ে

হাত বাড়িয়ে নিজের গালে চুম খেতে খেতে বলছি,

"শুনেছো অপরাজিতা" - "সাহিত্য কবিদের কবিতার চাহিদা ঠিক কতটা।"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন