অবশেষে





ব্যর্থতা মাঝে মাঝে আমায় ভীষণ কাঁদায়

একীত্বে ডুবে থাকি নদী বয়ে যায় পাড়ায়


আমার বিষ দাঁত, আমার ভিতরে, বাহিরে, অন্তরে । যন্ত্রণা আমায় ভীষণ কাটে । সারারাত বুকে ভালোবাসার ধ্বনি কেঁদে কেঁদে ওঠে



তোমায় দেখার জন্য, তোমার দিকে লক্ষ্য করে ছুটে চরণ-রেখা

ব্যর্থ প্রেমিক, একটু জল, একটু তাপ, সম্বল কেবল ধোঁয়ায়



রাত্রি আমাকে ভালোবাসে । তাই জেগে থাকি সারারাত । কি আশ্চর্য, যে একবার দূরে চলে যায় সে হারিয়ে যায় । অথচ আমাকে ঠুকরে খাচ্ছে অর্ধভুক্ত শূর্পণখার দেশের লোক


আজও হাওয়ায় মিলিয়ে যাবে তুমি -

আমার এই দহনে হাতে-হাত রেখে যদি শামিল হতে বলি

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন