অপ্রকাশিত প্রেমের গল্প

 


তোমায় ভালোবাসি বলতে ঠোঁট কাঁপে

পাশে দাঁড়ালে বুক

অপ্রকাশিত প্রেমের আমার

একপথ নিশ্চুপ


তুমিও জানো তোমায় ভালোবাসি

শুধুই না বোঝার নাটক

চোখের ভাষা হাত বাড়াচ্ছে ভালোবাসতে

দেখেও না দেখা অন্ধ তোমার চোখ


স্বপ্নে লুকোচুরি করে হারিয়ে যায়

কাজল কালো চোখ

ভয়ে ভয়ে কেঁপে ওঠি না বলার যন্ত্রণায়

অপ্রকাশিত প্রেমের এক পথ নিশ্চুপ


মন বলে প্রকাশ করি,কিন্তু প্রকাশ করলে যদি কাঁদাও

অভিমানের জলে তুমি যদি থৈ থৈ

যদি বৃষ্টি নামাও সারা দেহ জুড়ে 

যদি ভালোবাসা উড়িয়ে দাও বাতাসের সুরে অল্প অল্পই

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন