প্রেমের অনেক সুর
তাই প্রেমে সব কিছু নতুন লাগে
অন্ধকার জীর্ণকুঠুরিতে
আলো জ্বলে।
প্রেমের অনেক সুর
কখনও চিঠি পৌঁছায় বই এর পাতায়
রাত জাগায় চুপিচুপি
উত্তরের আশায়।
প্রেমের অনেক সুর
কখনও ব্যস্ত সেলফোনে
কথার পর কথা ভাসে
ঠোঁটের কোণে।
প্রেমের অনেক সুর
কখনও দীঘি জল
ঘুমের পথে দুঃখের ঝড়
বালিশ ভিজে ছলাৎচ্ছল
