৫ সেপ্টেম্বর



প্রতিটি শিক্ষক একটি সেলাই মেশিনের বটগাছ

সেখানে আমরা আমাদের জীর্ণ বস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকি


কোন জাত নেই ধর্মের গাঁথুনি নেই

আছে শুধু  প্রতিষ্ঠিত হওয়ার দরজার উঠোন

ধীরে ধীরে আমাদের অন্ধ-ভবিষ্যত্ ঝমঝমিয়ে সেলাই হয়ে গেলে 


অন্ধকারের ভিতর আলো জ্বলে ওঠে

ফুলে ফুলে সাজানো মণিমুক্তোর অলংকার


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন