লাফাতে লাফাতে একটি ঘুড়ি
লাঠাই কেটে স্বাধীন হয়ে আকাশে উড়ে যেতে চাইছে
স্বাধীন হওয়ার আগে একটি যুদ্ধের খুব প্রয়োজন
নিষ্ঠুর নিয়তির কাছে ।।
তোমার আমার মাঝখানেও একটি যুদ্ধের খুব প্রয়োজন
শূন্য হয়ে যাওয়া অঙ্কের সাদা পাতায়
যেখানে a²+b²=2abকরলে, আমাদের
মাঝে সূর্যের আলো পৌঁছাতে পারে ।।
