ব্যর্থ প্রেমিকটির কথা




বহুজন মেঘ নিয়ে খেলে

ভাসমান নৌকায়

বহুজন শব্দ নিয়ে খেলে

ছন্দ পালটায়


প্রথম প্রেম পাথার বাঁধে বুকে

খড়কুটোর মতো উজান স্রোতে ভাসায়

তবু ঝর্ণার জলে বালিশ ভেজায়নি

তেল কী জলের সাথে মানায়?


সর্বনাশী প্রেম রাঙানো চোখ

ঘুমে গিলে খায় দেহ আত্মা

বাড়ায় জং ধরা বুকের বিষন্নতা

ভাল্লোলাগে মাতাল হয়ে জড়াতে নিজের ছায়া



রচনাকাল ২০১৬

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন