পুরোনো সে অভিশাপ

 


প্রতি মুহূর্ত জন্ম নিচ্ছে ভয়ের রাশি

চারপাশে স্বজনের রক্তের ধোঁয়া

পাড়ন্ত বিকেল ঘুমে কাড়ে বোমা-গুলি


এক শহর মগ্ন মহাউৎসব রামনবমী

এক শহর রক্ত বিস্ফোরনে ক্লান্ত

নিশব্দ আলোয় চারদিকে মৃত লাশ 


জ্বলে ওঠা বারুদও জানে-

এই শুধুই ধর্মের নামে রাজনীতির দাঙ্গা


কিংবা হয়তো গত শতাব্দীতে ইংরেজদের 

দেওয়া সেই হিন্দু মুসলিমের রক্তে 

জাত পাতের বিষের অভিশাপ।


রচনাকাল ২০১৭

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন