নাবিক

 



প্রথম প্রেম আশ্চর্য সে অনুভূতি ! আশ্চর্য দহনে সামিল হয়েছি 

জমিয়ে রাখা পানি উপচে উঠেছে বুকে

আগুনে হেঁটে চলেছি দুইজন, আগুনে দিয়েছি পা,


আগুনের পেট কেটে আমি, রক্ত, হাড়, মাংস, গিলে ভালোবাসার কথা লিখতে গিয়ে দেখি কলমের কালি শেষ

সে থেকে তোমায় ভাসিয়ে এলাম গঙ্গায়


আজ থেকে শূন্য এই চরাচর

আমি ছিলাম, আমি আছি, স্রোতে ভেসে গেছে প্রেম


এবং অসৎ নিরুপায় বিরহ চিবিয়ে খাচ্ছে আমার মুণ্ড


আর দিন-শূন্য, রাত-শূন্য, দিনরাত্রি-শূন্য আমার বুক গাইছে বিরহের সঙ্গীত

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন