একদিন তুমি আমার চেয়েও ভীষণ একা হবে
ভেঙে পড়বে প্রেমিক হারানোর শোকে
সাজানো ঘর, সাজানো উঠোন, জুঁই ফুলের গন্ধ
তবু মাথায় কিলবিল করে উঠে একাকীত্ব
ঘনঅন্ধকারে বালিশ ভিজে হবে স্যাঁতস্যাঁতে
এবড়োখেবড়ো দু'একটা ছবি জ্যান্ত হবে ঘুমে
কাছেই কোথাও একটা বাজ পড়বে, ঝলসে উঠবে চোখ
গোপোন এবং নিষিদ্ধ হবে মন খারাপের এই অসুখ
মন খারাপ ভালো হওয়ার আগেই ভোর হবে
চাপা কষ্ট বাড়বে বুকে, মস্তিষ্কের পচন শুরু হতে হতে
গুহাবন্দি মনে হবে নিজেকে, সন্ধ্যা নামলেই মাথা ফাঁকা
পাশে থাকতে মেঘমল্লা, আবছা হাওয়া, আবছা কুয়াশা
