ধরো, অধিকাংশ জীবনের অপ্রকাশিত শব্দ

 




ধরো, আমি হঠাৎ মারা গেলাম

এই শহরের ভিড়ে, তোমার কি চোখের জল মুছে যাবে!


ধরো, তুমি হেঁটে যাচ্ছো দূরের নির্জন কোন সীমানায়

সেখানে কেউ একজন গীতার একটি বানী বারবার 

উচ্চারণ করছে আমি সময় আমি অসময়


তুমি কি আমায় সেই মুহূর্ত থেকে অসময় বলে চিহ্নিত করবে!


ধরো, রাতের আকাশে একটি তারা মিটমিট করে জ্বলছে, তোমার চোখের সামনে

বারান্দায় বসে, তুমি কি তাকে আমার নামে খিস্তি করবে!


ধরো, ডায়মন্ডহারবার এর আমার সেই বান্ধবী'টি ঝি নু ক

তোমার সামনে এসে, আমাকে যদি তার প্রেমিক হিসেবে দাবী করে

তুমি কি আগের মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদবে, নাকি হেসে উঠিয়ে দেবে!


ধরো, তোমার বিয়ের পর, প্রতিদিন সকাল সকাল স্নান সেরে

আয়না সামনে দাঁড়িয়ে সিঁদুর পরতে পরতে আমার কথা কি মনে পড়বে!

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন