কোনও একজনের বিরহে

                  

                          




                                     ১

মনে পড়ার তো কোনও কারণ নেই তবু কথা গুলো

                                      ২


কথা গুলো একএকটি বিষের ছোবল, একদা -

নীল ময়ূর সোনিলী হরিণ পাখি ও কুকুর-বেড়ালের

গায়ে ছুঁড়ে ফেলা হলো সেই ছোবল

একএক করে তাঁরা সবাই মারা গেলো


                                       ৩

তারপর একটি সবুজ রঙের গাছের দিকে ছুঁড়ে ফেলা হলও

ধীরে ধীরে সে শুকিয়ে কাঁঠ হয়ে গেলো


                                     ৪

তারপর মানুষের গায়ে ছুঁড়ে ফেলতেই-

কেউ কেউ মুখে আঙ্গুল ঢুকিয়ে, বমি করে পাশ ফিরে শুয়ে পড়লো

কেউ কেউ কাঁদতে কাঁদতে কবিতা লিখতে শুরু করলো

আমাকে ছাড়া ভালো আছো - জীবনসংহিতা! 


ঠিক এই ভাবে স্মৃতি থেকে কবিতা আর কবিতা থেকে স্মৃতির উৎপন্ন হল! 




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন