জননীর অশ্রুর




জন্মের পর কেঁদে উঠে সদ্য জাত শিশু 
হঠাৎ বকেু পাথর জমায়-শিলালিপি স্তুপ
হাতে পাঁচ আঙ্গুলে দু'মড়ে মারে মা'র ভালোবাসা 
শামকু খোলার মতো গা ঢেকে নেয় কবর

স্ত্রীর সুখে মা'র ভালোবাসায় গ্রহণ লাগায় সন্তান 
প্রার্থনা শুধুই বৃদ্ধা জননীর মৃত্যু  
জননীর ললাটে আঁকে বৃদ্ধাশ্রম 
বাড়িয়ে দেয় পচা ভাতের ফেণায় ঠোঁট

অমল্য রতন হারানোর শোকে
স্তব্ধ ভিক্ষিরিনির টলটল চোখের জল
টুপ টুপ করে ঝরে অন্তর আত্মীয় 
বসে বসে ভাবে জননীর কংক্রিটের পাঁজও পোড়ায় মাতৃত্ব ঋণ


এই লেখার রচনাকাল ২০১৭

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন